শিগগিরই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন -রেলমন্ত্রী

শিগগিরই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন -রেলমন্ত্রী

খুব শিগগিরই ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেললাইন করা হবে, বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হওয়ার আগেই এ কাজ ধরা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন।

সভায় মন্ত্রী আরও বলেন, ২০২৪সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর কাজ শেষ হবে, আর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তরবঙ্গের সকল রেললাইন ডবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি বেশি আগ্রহ। যাতে করে রেলে বেশি যাতায়াত করে সেই দিকে নজর দেওয়া হবে।

তবে ট্রেনে কেউ পাথর নিক্ষেপ যেনো না করে সে দিকে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।