× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিউজ ডেস্ক

রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
রায়পুরায় কেন্দ্র দখল

কেন্দ্র দখল নিয়ে নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সালাহ উদ্দিন মিয়া (৪৫) নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক।

জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন। এটা নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওই যুবক ।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..