× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

ACP
হালনাগাদ: রবিবার, ৫ জুলাই, ২০২৬
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অধিকতর সহযোগিতা কামনা করেন তিনি ।

বাংলাদেশে আইওএম মিশনের নবনিযুক্ত প্রধান ড. লরা নিকোল টম-বন্ড আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী পুনরায় উল্লেখ করেন যে, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশ একটি ‘চ্যাম্পিয়ন কান্ট্রি’ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও টেকসই শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকার দেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তরকে অগ্রাধিকার দিচ্ছে।

শামা ওবায়েদ আরও বলেন, দক্ষতা উন্নয়ন, যোগ্যতার স্বীকৃতি, গন্তব্য দেশগুলোতে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনঃএকীভূতকরণের বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বাংলাদেশের অভিবাসনে সুশাসন কাঠামো শক্তিশালী করতে আইওএমের অব্যাহত কারিগরি সহায়তা ও সহযোগিতার প্রশংসা করেন এবং সরকারের অভিবাসন-সংক্রান্ত অগ্রাধিকার বাস্তবায়নে সংস্থাটির আরও জোরালো সহযোগিতা কামনা করেন।

ড. টম-বন্ড অভিবাসন সুশাসনে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং সরকারের দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার ও অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতা আরো জোরদারে আইওএমের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ দেশে কার্যকর অভিবাসন সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..