× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

শার্শা প্রতিনিধি

ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন

ACP
হালনাগাদ: রবিবার, ৫ জুলাই, ২০২৬
ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন

বেনাপোলে ব্র্যাক ব্যাংক এসএমই/কৃষি শাখায় ’’আস্থায় অবিচল ২৫ বছর’’ এ স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক পিএলসি এর ২৫ বছরপূর্তি  পালিত হয়েছে।
রবিবার (৫ জুলাই ২০২৬) ব্র্যাক ব্যাংকটির প্রতিষ্টা বার্ষিকি  উপলক্ষে ব্র্যাক ব্যাংক বেনাপোল শাখা অফিস মিলনায়তনে বিকাল ৫ টায় সময় বেনাপোল শাখার মানেজার মোঃ আশিক ইকবালের  সভাপতিত্বে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু  হয়।
বেনাপোল ব্র্যাক ব্যাংক শাখা মানেজার মোঃ আশিক ইকবাল বলেন, সম্মানিত গ্রাহক বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের হাতে গড়া ব্র্যাক ব্যাংকের  আজ  আমাদের বেনাপোল ব্র্যাক ব্যাংক এসএমই/কৃষি শাখাসহ সারা বাংলাদেশে সমস্ত শাখায় ২৫ বছরপূর্তি উদযাপন করা হচ্ছে।
গ্রামীণ ও শহর এলাকার সুবিধাবঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SME) আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তিনি ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে বাংলাদেশের সনাতন ব্যাংকগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে চাইত না।
ফজলে হাসান আবেদ এই শূন্যতা পূরণ করতে চেয়েছিলেন।মূল উদ্দেশ্য ছিল মূলধনের অভাবে যেসব ছোট ব্যবসা বন্ধ হওয়ার পথে ছিল, তাদেরকে সহজে ঋণ দেওয়ার জন্য এই ব্যাংক তৈরি করা হয়। ২০০১ সালে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ব্র্যাক ব্যাংকের মূল লক্ষ্য ছিল—মানুষ, পরিবেশ এবং সমৃদ্ধি—এই তিনটির ওপর ভিত্তি করে দায়িত্বশীল ব্যাংকিং সেবা দেওয়া।
তিনি আরও বলেন, গত ২৫ বছরের যাত্রায়, দেশের প্রান্তিক উদ্যোক্তাদের অর্ন্তভুক্তি এবং আস্থাশীল রিটেইল ও কর্পোরেট সেবার মাধ্যমে আমরা পরিণত হয়েছি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও নিরাপদ ব্যাংকে। আমাদের ওপর আপনাদের আস্থা এই যাত্রার প্রতিটি ধাপে, প্রতিটি অর্জনে ও প্রতিটি মাইলফলকে বিশেষ অবদান রেখেছে। তাই ২৫ বছর উদ্যাপনের মুহূর্তে আপনাদের নিয়ে আমরা আয়োজন করছি একটি বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে আগত গ্রাহকরা বলেন, ব্র্যাক ব্যাংক বেনাপোল শাখায় নতুন করে কাস্টমস এর শুল্ক পরিশোধ করার সুবিধা চালু হয়েছে, ফলে আমাদের কাজ অনেক সহজ ও দ্রুততার সাথে করতে পারছি । তাছাড়া ব্র্যাক  ব্যাংক বেনাপোল শাখার সকল কর্মকর্তাদের সেবা দান এবং ব্যবহার অনেক ভালো। সেকারণে এই ব্র্যাক ব্যাংক বেনাপোল শাখার একজন গ্রাহক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং ব্র্যাক  ব্যাংকের উন্নতি  কামনা করছি।
সর্বশেষে বেনাপোল ব্র্যাক ব্যাংক শাখা মানেজার মোঃ আশিক ইকবাল সম্মানিত গ্রাহকদের অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আপ্যায়ন করেন এবং  ধন্যবাদ জানিয়ে  অনুষ্টানের সমাপ্ত ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..