× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

শার্শায় শিক্ষককে বিনাশ্রম কারাদন্ড দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবির ঘটনায় তদন্ত করেছেন শিক্ষা মন্ত্রনালয়

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে মাস ব্যপী কর্মসূচী ঘোষনা করে উপজেলা শিক্ষক সমিতি। গত নভেম্বর মাসের ২৯ তারিখে শিক্ষা মন্ত্রী বরাবর স্মারক লিপি দেওয়ার ঘটনায় আজ শনিবার গঠিত এক সদস্যের তদন্ত কমিটি দিন ব্যপী তদন্ত করেন। এক সদস্যের তদন্ত কমিটির সদস্য আবুল কাশেম শিক্ষা অধিদপ্তরের এডিপিই।

সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা চলাকালীন সময়ে নকলে সহায়তা করার অপরাধে বেনাপোল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ইজ্জত আলীর আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ঐ কেন্দ্রের হল সুপার বজলুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ঘটনায় ঐ শিক্ষককে নির্দোষ প্রমানের জন্য আন্দোলনে নামে প্রাথমিক শিক্ষক সমিতি।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৬ চলাকালীন সময়ে বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হল সুপার বজলুর রহমানকে নকল সরবরাহরত অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। ঐ কেন্দ্রের কেন্দ্র সচিব সমিতির সভাপতি দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজ্জত আলী নির্বাহী কর্মকর্তাকে বজলুর রহমানের অপকর্মের ব্যাপারে লিখিত আবেদন করলে নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কেন্দ্র থেকে প্রত্যাহার করেন এবং ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

জানা যায় বজলুর রহমানের ইস্যুকে কেন্দ্র করে সাধারণ শিক্ষকদের দৃষ্টি কাড়ার চেষ্টা করছেন অন্য কারণে। সেটি হলো আগামী জানুয়ারী মাসে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন। প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে শিক্ষকদের একত্রিত করার একটি মোক্ষম সুযোগ পেয়েছেন তারা এই ইস্যুকে কেন্দ্র করে।

খোজ খবর নিয়ে জানা গেছে ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে ইজ্জত গং নিজেদের শিক্ষক সমিতির নেতা হিসাবে ঘোষনা দেয়। কোন নির্বাচন ছাড়াই সমিতির সভাপতি বলে নিজেরা পদ দখল করে। গত ৮ বছর শার্শা শিক্ষা অফিসে সরকার দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে অর্ধ কোটি টাকার উপর হাতিয়ে নিয়েছে এ চক্রটি।

সামনে শিক্ষক সমিতির নির্বাচন তাই বিগত দিনের ক্ষমতা দখলকে জায়েজ করতে তারা বজলুর রহমান ইস্যুকে সামনে এনে সাধারণ শিক্ষকদের দেখাতে চাইছে তারা শিক্ষকদের কল্যানেই কাজ করে আসছে। উল্লেখ্য এই চক্রটির সাথে আরও যারা সহযোগি হিসাবে কাজ করছেন তারা হলেন লক্ষণপুর প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর আলম, বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি, কদম তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার ফারুক, শিক্ষক মাসুদুর রহমান, পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী ও জাহাঙ্গীর হোসেন।

এ ব্যপারে তদন্ত কমিটির সদস্য ও শিক্ষা অধিদপ্তরের এডিপিই কর্মকর্তা আবুল কাশেম বলেন আমরা সকলেই শিক্ষা সুষ্ট পরিবেশ চাই। কোন সংঘাত নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা তদন্তে দোষি প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..