বেনাপোল পৌর ফুটবল একাদশকে পরাজিত করল চুয়াডাঙ্গা পৌর ফুটবল একাদশ

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌর স্পোর্টস কর্নারের আয়োজনে খুলনা বিভাগের ৮ টি পৌরসভার দ্বিতীয় রাউন্ডের খেলায় চুয়াডাঙ্গা পৌর ফুটবল একাদশ বেনাপোল পৌর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে।

শনিবার বেলা ৩ টার সময় বেনাপোল বলফিল্ড  মাঠে বেনাপোল পৌর মেয়র কাপ ফুটবল -২০১৬ এর সভাপতি বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন স্বাগত বক্তব্য দেন। এরপর খেলা শুরু হয়। খেলায় চুয়াডাঙ্গা পৌর ফুটবল একাদশ বেনাপোল পৌর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে।

উল্লেখ্য গত ৯ ডিসেম্বর বেনাপোল পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ধামাকা- ২০১৬ কেশবপুর পৌর ফুটবল একাদশ ও বাঘারপাড়া পৌর ফুটবল একাদশ খেলার শুভ উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।