বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলাধীন নাভরণ-সাতক্ষীরা সড়কে ট্রাকের ঢাক্কায় ইজিবাইকের যাত্রী জনি মিয়া(২৪) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অজ্ঞাত আরো ৪ যাত্রী।
রোববার(১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নাভরণ-সাতক্ষীরা সড়কের হাড়িখালী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী শার্শা উপজেলার লাউতারা গ্রামের মিন্টু হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইক চালক ৫ জন যাত্রী নিয়ে নাভরণ বাজার থেকে বাঁগআচড়া বাজারের দিকে যাচ্ছিল।এসময় নাভরন গামী একটি ট্রাক (ঢাকা মেট্র ট -১৮-১২২৫)ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে ঢাক্কা দিলে ইজিবাইকে থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় জনি। অনান্য আহতদের অবস্থাও আশঙ্কা জনক বলে জানা গেছে।
নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনায় ঘাতক ট্রাক জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।