আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ সেবক সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ ক্রীড়াঙ্গণ বিশ্বের দরবারে সাফল্যে অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের চলমান উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে জাগিয়ে রাখতে নৌকাকে পূর্ণরায় বিজয়ী করতে হবে।
রবিবার বিকালে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে দিশারী সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এক প্রীতি ফুটবল খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন,আ’লীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, মনিরুজ্জামান আইয়ুব, ফারুক হোসেন প্রমুখ।



