লক্ষ্মীপুরের ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক চাকুরীচ্যুত

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানীর অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মাও মোঃ শাহজাহানকে গনপিটুনী সহ চাকুরীচ্যুত করা হয়েছে।

রামগঞ্জ পৌর জগৎপুর গ্রামে মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে রবিবার স্থানীয় গ্রাম্য শালিসে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাও মোঃ শাহজাহানকে চাকুরীচ্যুত ও গনপিটুনী দিয়ে শেষ এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

চাকুরীচ্যুত মাও মোঃ শাহজাহান জগৎপুর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা প্রধান ছাড়া ও উপজেলার দাসপাড়া গ্রামের দুলুর বাড়ির অহিদ উল্যাহর ছেলে বলে জানা গেছে। এ দিকে ঘটনা অভিভাবকদের মাঝে এদিকে যেমন আতংক ছড়িয়ে পড়ছে তেমনি ঘটনায় তোলপাড় চলছে।

স্থানীয়রা জানায়, পৌর জগৎপুর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক (মোহতামিম) মোঃ শাহাজাহান দীর্ঘ দিন থেকে প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌনহয়রানি ও তাদের নানাভাবে শ্লীলতাহানি করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার ২য় জামায়াতের ছাত্রী রিয়া আক্তার সাথে একই আচরন করলে বিষয়টি তার পরিবারের লোকজনদের জানায়।

এ নিয়ে শনিবার সকালে ছাত্রীর অবিভাবকেরা এলাকার গন্যমান্য এবং পরিচালনা পর্ষদকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের আলোকে আধা ঘন্টার মধ্যেই মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক নুজরুল ইসলাম সেলিমের নেতৃত্বে মাদ্রাসা মাঠে গ্রাম্য শালিসী বৈঠক বসে। বৈঠকে দোষী প্রমানিত হওয়ায় ব্যবস্থাপনা কমিটি তাৎক্ষনিক সিদ্ধান্তে শিক্ষক মোঃ শাহজাহানকে চাকুরীচ্যুত করে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়।

এই সুযোগে ছাত্রীর অবিভাবক ও গ্রামবাসী একত্রিত হয়ে শিক্ষককে গনপিটুনী দিয়ে এলাকা ছাড়া করে। রবিবার এ বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানাজানি হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক (মোহতামিম) মাওঃ মোঃ শাহাজাহানকে চাকুরিচ্যুত করা হয় বলে জানানো হয়।

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আমির হোসেন জানান,শিক্ষক শাহজাহান ছাত্রীর অবিভাবকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি জরুরী বৈঠক ডেকে বেত্রাঘাত ও চাকুরীচ্যুত করেন। এবং প্রতিষ্টানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং গ্রাম্য শালিসের প্রধান মাতব্বর মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।