ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটিতে জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড রোধে বিট পুলিশিংয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫ টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালাকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) ।
বিশেষ অতিথি ছিলেন, নলছিটি থানার অফিসার ইনচার্জ সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, পৌর কাউন্সিলরবৃন্দ, পুলিশ অফিসারবৃন্দ, উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণি, পেশার মানুষ।
মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড রোধে সকলের সহায়তা কামনাসহ সকলকে সচেতনতা বৃদ্ধির আহ্বান করা হয়।



