ঝালকাঠি প্রতিনিধি: ঢাকা-বরিশাল রুটে চলাচলকারি একটি পরিবহনের চলন্তবাস গাড়ী থেকে ঝালকাঠির এক যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সুত্র জানায়, শুক্রবার রাত ৮টার সময় যাত্রী তানভীর(১৫) জুরাইন পোন্তাখোলা থেকে রাফিন শাফিন পরিবহনের টিকিট কেটে ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করে। পরের দিন ঠিকই গাড়ীটি ঝালকাঠি পৌছালেও তানভিরকে আর পাওয়া যায় নাই।
তানভির ঢাকা পোন্তাখোলা এলাকার একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।তানভির ঝালকাঠি জেলার নলছিঠি উপজেলার ভৈরব পাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রাম নিবাসী মোঃ বাদল হাওলাদারের ছেলে।
ছেলেটির বাবা বাদল জানায়, ঐ পরিবহনের হেলপার মুঠোফোনে তাকে জানায় তানভির ফেরি থেকে নদীতে পড়ে গেছে।বাদল আরও জানায় সরেজমিনে ফেরি থেকে কোন মানুষ নদীতে পড়েছে,এরকম কোন ঘটনা ঘটেনি। তানভির রাত ১০টার সময় হেলপারের মোবাইল থেকে তার মাকে জানিয়েছিল সে এখন মাওয়া ফেরি ঘাটে।
এ ব্যাপারে ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক শহিদ শিকদার জানান, বাস ফেরি ঘাটে আসলে যাত্রীরা নিজেরাই বাস থেকে নেমে পড়েন, আবার বাস ছাড়ার পুর্বে বাসে উঠে পড়েন, আলাদা করে দেখা হয়না কে উঠেননি।
শহিদ শিকদার আরও জানান আমাদের গাড়ীর স্টাফ’রা জানিয়েছেন,ফেরি থেকে বাস ছাড়ার পর যাত্রী তানভিরকে দেখা যায়নি।তবে তার ব্যাগ গাড়ীতে পাওয়া গেছে।এ বিষয়ে লৌহজং থানায় সাধারন ডায়েরী করা হয়েছে , ডায়েরী নং ৬১৫।




