গাড়ি পোড়ানো মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ শওকত মাহমুদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শওকত মাহমুদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।