শার্শার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী শহিদুল দেশিয় তৈরী পাইপ গান সহ আটক

বেনাপোল প্রতিনিধি: শার্শার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী শহিদুল (২৩)কে একটি দেশীয় পাইপগান সহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টার সময় তাকে আটক করা হয়।
আটক শহিদুল শার্শার বাহাদুরপুর গ্রামের ইব্রাহিম খলিলের পুত্র।

শার্শা থানা পুলিশের এসআই মোরাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১১টার সময় শার্শার রামচন্দ্রপুর গ্রামের খোকন, শিমুল ও বাহাদুরপুর গ্রামের শহিদুল নামের ৩ সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে লক্ষনপুর থেকে পায়ে হেটে ডিহি দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর পুত্র খোকন, সোহারাব হোসেনের পুত্র শিমুল পালিয়ে যেতে সক্ষম হলেও বাহাদুরপুর গ্রামের ইব্রাহিম খলিলের পুত্র শহিদুল দেশিয় তৈরী একটি পাইপ গান সহ আটক হয়।

তিনি আরো জানান, খোকন ও শিমুল এলাকার ত্রাস। তাদের নামে ডজন খানেক মামলা রয়েছে।

এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।