× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জনসহ ৭৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনসহ মোট ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে ১৫টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৫৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৮ জন প্রার্থী রয়েছেন।মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন তার মনোনয়নপত্র গ্রহণ করেন।

এছাড়াও চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক শওকত রেজা এবং দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী মো. ফজলুর রহমান মল্লিক তাদের মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, জেলায় ১৫টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এক নারীসহ ৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ৫টি ওয়ার্ডে ১৮ জন নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন। তবে ১৩ ও ১৪ নং ওয়ার্ডে মাত্র একজন করে প্রার্থী সাধারণ সদস্যপদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও তিনি জানান।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট ১৬শ’ ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত সদস্যপদে ৫ জন মহিলা সদস্য নির্বাচিত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..