× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

শরীয়তপুরে অগ্নিকা-ে ৬টি দোকান ভষ্মিভুত, ৫ কোটি টাকা পরিমাণ ক্ষতি

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুরে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকা পরিমাণ ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় শরীয়তপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ারসার্ভিস ও ব্যবসায়ীরা।
শরীয়তপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান সুত্রে জানা যায়, রাত ১টার সময় আগুন লাগার খবর পেয়ে সদর উপজেলার দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে। তখন খান এন্টারপ্রাইজ নামে হার্ডওয়ার দোকান ও আরিয়ান এন্টারপ্রাইজ নামে প্লাষ্টিকের দোকানের ভিতর আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে না পাড়ায় ডামুড্যা, গোসাইরহাট ও মাদারীপুর ফায়ারসার্ভিসের ইউনিট এসে একযোগে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে হাকিম মাদবরের তুলি ফার্নিচার এন্ড স্ট্রিল ও খারখানা, শাহীন খানের খান এন্ট্রারপ্রাইজ, আফজালের আরিয়ান এন্টারপ্রাইজ, কালাম খানের খান স্টিল ও খারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫কোটি টাকা পরিমাণ ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে তুলি ফার্নিচার এন্ড স্ট্রিলের সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতি হয়েছে।
খান স্ট্রিলের মালিক কালাম খান বলেন, রাত ১টার দিকে পাশের চায়ের দোকানদার শাহীন আমাকে ফোনে জানান আমাদের দোকানে আগুন লাগছে। আমি গ্রুত বাড়ি থেকে ঘটনাস্থলে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। কোন মালামাল রক্ষা করতে পারিনি। এতে আমার প্রায় ৫০ লাখ টাকা পরিমাণ ক্ষতি হয়েছে। কোথা থেকে আগুনের সত্রপাত হয়েছে বলতে পারবো না।
তুলি ফার্নিচার এন্ড স্ট্রিলের মালিক হাকিম মাদবর বলেন, আজ চট্টগ্রাম থেকে সেগুন কাঠের গাড়ি আসার কথা। কাঠের টাকা পরিশোধ করার জন্য দোকানে নগদ ১৭ লাখ টাকা রাখা হয়েছিল। গভীর রাতে আগুন লাগায় আমার শো-রুম ও খারখানা পুড়ে প্রায় ২ কোটি টাকার মালামাল ও নগদ ১৭ লাখ টাকা পুড়ে গেছে। আমি কোন মালামাল ও টাকা রক্ষা করতে পারিনি। আমি এখন নিঃস্ব।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এমারৎ হোসেন বলেন, তুলি ফার্ণিচারের পাশের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..