× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৬২ জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমুলক কর্মাকান্ড রুখতে ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে ৬২ জনকে। উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী অস্ত্র ও গুলি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় সদর উপজেলার ঝপঝপিয়া গ্রাম থেকে দেশীয় তৈরীর ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ বিদ্যুৎ বিশ্বাস নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে সদর থানার এস আই শাহরিয়ার ও মঞ্জুরুল আলম। বিদ্যুৎ বিশ্বাস সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে।
এছাড়া বিভিন্ন মামলায় সদর উপজেলা থেকে ২৩ জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ২৪ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কোটচাঁদপুর থেকে ৩ জন, মহেশপুর থেকে ৪ জন ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় আরও ১ জনকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..