× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
শান্তি ও নিরাপত্তায় আমি

গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নব—নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়  সভাপতি এসএম জিলানী বলেছেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে,সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো।আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।তাই আমি বলতে চাই,আপনাদের শান্তি ও নিবাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।
২ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,গত ১২ ফেব্রুয়ারী আপনারা আমাকে ভোট দিয়ে ঋনি করেছেন।আজকে আবার এ ধরনের  সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন।এ জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আপনাদের পাশে পাবেন। নির্বাচনে আপনারা আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন আমি আর একটু আপনাদের সহযোগিতা চাই।আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..