× Banner
সর্বশেষ
মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/39-gold-bars.jpg

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৩২৪ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৮৮২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..