× Banner
সর্বশেষ
৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন

শার্শা প্রতিনিধি

শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন

যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে ২০২৬ মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় নাভারণ সরকারি খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইন জানান, এ বছর উপজেলায় সরকারি ভাবে ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান, ৮ হাজার ৭০৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম চলবে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য মজুদও শক্তিশালী হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..