× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

নিউজ ডেস্ক

বোদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
বোদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসুচী পালন করা হয়।

সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। এর পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লুর, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা আওয়ামিলীগ সহ সভাপতি মো. আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..