ভোলায় ২০পিচ ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আটক

ভোলা প্রতিনিধিঃ ভোলার আলীনগর ইউনিয়ন থেকে ২০ পিচ ইয়াবা সহ মোঃ মহিউদ্দিন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।আজ বিকাল ৫টার দিকে ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ মহিউদ্দিন ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডর সুলতান আহম্মেদের ছেলে। ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই  মোঃ হাবিবুর রহমান ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার আলীনগর ৬ নং ওয়ার্ডে এলাকায় অভিযান চালিয়ে মোঃ মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে ২০পিচ ইয়াবা সহ আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।