শরীয়তপুরে ধুমপানে বিরত অটোবাইক চালকদের পুরস্কৃত

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে ধুমপানে বিতর থাকায় অটোবাইক চালকদের পুরস্কৃত করলেন কমিটি। শরীয়তপুর পৌরসভার পালং-দাসার্ত্তা অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কমিটি গঠনকালে ধুমপান থেকে বিরত চালকদের পুরস্কার তুলে দেয়া হয়।

শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজার থেকে দাসার্ত্তা রুটের অটোবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নতুন কমিটি হয়েছে। কমিটির উপদেষ্টা মন্ডলিতে স্থান পেয়েছে আবু তাহের খান, আব্দুর রহমান সরদার ও মোঃ রতন চৌকিদার।

সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বাদল মুন্সী ও সহ-সভাপতি মোঃ বিল্লাল শেখ। সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল শেখ। কোষাধ্যক্ষ মোঃ মোশারফ মুন্সী, প্রচার সম্পাদক মোঃ সোহেল সরদার। সদস্য মোঃ বাবুল বেপারী, মোঃ আনোয়ার সরদার ও মোঃ বিল্লাল সরদার।

শনিবার সন্ধ্যায় সভপতি মোঃ বাদল মুন্সীর বাড়িতে এ কমিটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুর রহমান সরদার। এসময় ধুমপাণ থেকে বিরত থাকার কারণে ১৬জন অটোবাইক চালককে পুরস্কৃত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।