লড়লেও শেষ পর্যন্ত পাড়ে নি জিততে বাংলাদেশ

লড়লেও শেষ পর্যন্ত পাড়ে নি জিততে বাংলাদেশ

পাকিস্তান ছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। মূল পর্বে টানা পাঁচ জয়ে সবার আগেই নিশ্চিত করে সেমি-ফাইনাল তবে, সেমিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভেঙে যায় ফাইনালে খেলার স্বপ্ন।

শুক্রবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সিদ্ধান্ত নেন ব্যাটিং করার। ব্যাট করতে নেমে টাইগার ব্যাটাররা ব্যর্থ হয় সফরকারী বোলারদের তোপের মুখে। শেষ পর্যন্ত ১২৮ রানে লক্ষ্য দিয়েও পাকিস্তানকে বেঁধে ফেলেছিল অনেকটা।

কিন্ত পাকিস্তান ব্যট করতে নেমে বাংলাদেশের বলিং তোপের মুখে পড়ে। মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া পাকিস্তানকে টেনে তোলেন ফখর জামান ও খুশদিল শাহ। দুজনের জুটি থেকে আসে ৫৬ রান।

কিন্তু শেষ ২.৩ ওভারে পাকিস্তান তুলে ৩৬ রান। ১৮তম ওভারে মোস্তাফিজ দেন দুই চার এক ছয়ে ১৫ রান, ১৯তম ওভারে শরিফুল দেন দুই ছক্কায় ১৫ রান। শাদাব খানের ১০ বলে ২১ আর মোহাম্মদ নেওয়াজের ১০ বলে ২১ রানে ভর করে ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।