লেখা পড়া না করায় গালমন্দ করায় আগৈলঝাড়ায় ৫ম শ্রেনীর ছাত্রের আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বড় বোনের উপর অভিমান করে গলায় ওড়না দিয়ে ৫ম শ্রেনীর ছাত্রের আত্মহত্যার চেষ্টা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর  গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে ও দক্ষিন পূর্ব আস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫শ্রেনীর ছাত্র প্রকাশ বিশ্বাস। প্রকাশ নিয়মিত লেখা পড়া না করায় তার বড় বোন নমিতা বিশ্বাস তাকে গালমন্দ করে। তাই বড় বোন নমিতার উপর অভিমান করে শুক্রবার রাতে নিজ ঘরে কেউ না থাকায় ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার ডাক চিকিৎকারে ঘরের লোকজনসহ স্থানীয়রা এগিয়ে এসে প্রকাশকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।