লজ্জায় পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড!

ক্রীড়া ডেস্ক: শনিবার প্রিমিয়ার লিগে স্টোক সিটির কাছে ২-০ গোলের হার নিয়ে এক মৌসুমে টানা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ হারের নিজেদের লজ্জার রেকর্ড ছুঁয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এমন লজ্জায় ইউনাইটেড সর্বশেষ পড়েছিল ১৯৬১ সালে। ৫৪ বছর পর আবারও তারা এমন লজ্জায় পড়ল।

স্টোক সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে ইতিহাস থেকে অনুপ্রেরণাও পেয়েছিল ইউনাইটেড। বড়দিনের পর দিন অর্থাৎ ‘বক্সিং ডে’তে খেলায় টানা ১৯ ম্যাচে হারেনি তারা। এর মধ্যে ১৮ ম্যাচেই জয় পেয়েছিল ইউনাইটেড। কিন্তু এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারল না তারা। বরং ছুঁয়ে ফেলল নিজেদের লজ্জার রেকর্ড।

গত ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে উল্ফসবুর্গের কাছে হারের মধ্য দিয়ে ইউনাইটেডের এই পরাজয়ের মিশন শুরু হয়েছিল। এরপর প্রিমিয়ার লিগে বর্নমাউথ, নরউইচ সিটির পর শনিবার স্টোক সিটির বিপক্ষে হার দিয়ে বৃত্ত পূরণ করল ‘রেড ডেভিল’রা।

এর আগে ১৯৬১ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এক মৌসুমে টানা চারটি প্রতিযোগিতা ম্যাচে হেরেছিল ইউনাইটেড। অবশ্য ২০১১ সালেও টানা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ হেরেছিল তারা। তবে সেটা দুই মৌসুম মিলিয়ে।

আর দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে ইউনাইটেডের ডাগআউট থেকে সম্ভবত সরেই যেতে হচ্ছে লুইস ফন গালকে। যেকোনো মুহূর্তেই চাকরি হারাতে পারেন এই ডাচ কোচ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।