× Banner
সর্বশেষ
আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট

লক্ষ্মীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত, ৪ পুলিশ আহত, অস্ত্র ও গুলি উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তারেক হোসেন নামের এক যুবক নিহত হয়েছে। রোববার ভোররাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের রাজিবপুর এলাকায় বাচ্চু মেম্বাবের বাড়ীর সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৪ রাউন্ড গুলি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। নিহত তারেকের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে। সে পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকরধ্বজ গ্রামের আবদুল শুক্কুরের ছেলে। আহত পুলিশ সদস্যরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, ভোররাতে রাজিবপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তারেক হোসেন নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মাঈন উদ্দিন, মহিন উদ্দিন, হেলাল চৌধুরী ও সালাউদ্দিন নামের ৪ পুলিশ সদস্য আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..