মধুখালী প্রতিনিধিঃ নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ এবং মায়ানমার সরকার কর্তৃক ইতিহাসের বর্বরতম নির্যাতন নিপীড়ন এবং গণহত্যা স্থায়ী সমস্যা সমাধানের দাবিতে কামারখালী ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছে আড়পাড়া-কামারখালী ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলিম বৃন্দ।
আজ শনিবার বেলা ১০টায় আড়পাড়া কামারখালী ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের পরিচালনায় ঢাকা-খুলনা মহাসড়কে কামারখালীতে মানববন্ধনে বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, কামারখালী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মধুখালী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, কামারখালী ফেরী ঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা, কামারখালী বালু চর চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা আমিন উদ্দিন মোল্যা জিহাদী, পশ্চিম আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও আড়পাড়া কামারখালী সিনিয়র মাদ্রাসার উপাধাক্ষ্য হাফেজ মাওলানা আবুল বাশার, মধ্য আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম মোঃ আশরাফুজ্জামান (জামান), হাফেজ জাহ্ঙ্গাীর আলম, রসূলপুরের খাদেম মোঃ সলেমান শেখ সহ প্রমূখ।
এসময় বক্তারা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব প্রদান সহ একটি স্থায়ী সমাধানের জন্য দেশীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহবান জানান। সবশেষে রোহিঙ্গা মুসলিমদের শান্তির ও মঙ্গলের জন্য দোয়া ও মোনাজাত পরিচলনা করেন মাওলানা আঃ ছাত্তার।



