× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

রাফিনহার সাথে বার্সার ২০২০ সাল পর্যন্ত চুক্তি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ২২ বছর বয়সী বার্সেলোনার ব্রাজিল তারকা রাফিনহা গত ১৬ সেপ্টেম্বর রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে, ছিটকে পড়লেও সুসংবাদ পেয়েছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি নতুন চুক্তি করেছে রাফিনহার সঙ্গে। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালানদের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ সময়ের মধ্যে যদি কোনো ক্লাব রাফিনহাকে দলে ভেড়াতে চায় তবে, তাদের ‘বাইআউট ক্লজ’ হিসেবে গুনতে হবে ৭৫ মিলিয়ন ইউরো।

চুক্তি নবায়নের সময় উপস্থিত ছিলেন বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ, ভাইস-প্রেসিডেন্ট জরদি মেসত্রে এবং টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চুক্তি নবায়নের পর রাফিনহা জানান, নতুন চুক্তিতে আমি বেশ আনন্দিত। বার্সার সঙ্গে আরও কয়েক বছর থাকতে পারবো জেনে ভালো লাগছে। কারণ এ ক্লাবটি আমার নিজের ঘরের মতো। আমি বার্সায় এসেছি মাত্র ১৩ বছর বয়সে। আর এখানে থাকতে পেরেই আমি দারুণ খুশি।

বার্সার ‘বি’ দলের হয়ে রাফিনহা খেলেছেন ৮৪টি ম্যাচ। মূল দলের হয়ে এ ব্রাজিলিয়ান তারকা মাঠে নেমেছেন ২৭টি ম্যাচে। সেল্টাভিগোতে ধারে খেলেছেন আরও ৩২টি ম্যাচ।


এ ক্যটাগরির আরো খবর..