× Banner
সর্বশেষ
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী

পঞ্চগড় ছিটমহলের ১৪৭ বাসিন্দার ভারত যাত্রা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত কোটভাজনী ও বালাপাড়া ছিটমহলের ২৮টি পরিবারের ১৪৭ জন বাসিন্দা নাগরিকত্ব বদল করে স্থায়ীভাবে ভারত যাচ্ছেন। এজন্য রোববার তারা দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের গাজোকাঠি হাইস্কুল মাঠে জড়ো হন। সেখানে রাত্রিযাপন শেষে ২৩নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম তাদের বিদায় জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাড়ার শেষ মুহূর্তে ভারতগামীদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা কান্নায় ভেঙে পড়েন। জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার বিকেল নাগাদ তারা নীলফামারীর ডোমার উপজেলার ভোগবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি মিনিবাস এবং মালামাল পরিবহনের জন্য সাতটি ট্রাকের ব্যবস্থা করা হয়।

২২নভেম্বর জেলার ছয়টি বিলুপ্ত ছিটমহলের ১৫ পরিবারের ৫৫ জন বাসিন্দা ভারতে যান। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম জানান, সীমান্তে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করবেন। ভারতের কোচবিহার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইশা রানী তাদের স্বাগত জানানোর কথা। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তিন উপজেলার ৩৬ ছিটমহলের ৪৮৭ জন বাসিন্দা একই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..