× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

মেসির ফিটনেস নিয়ে আর কোনো সংশয় নেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক:  প্রায় দু’মাস পর হাঁটুর ইনজুরি কাটিয়ে এল ক্লাসিকো ম্যাচ দিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি। তবে ঝুঁকি এড়াতে তাকে বদলি খেলোয়াড়ের ভূমিকায় রাখেন লুইস এনরিক। আর্জেন্টাইন তারকার ফিটনেস নিয়ে আর কোনো সংশয় নেই বলেই নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ।

না বললেই নয়, সান্তিয়াগো বার্নাব্যুতে মেসির ফেরার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সা। ৫৭ মিনিটে ইভান রাকিটিচের বদলি হিসেবে দীর্ঘ বিরতির ইতি টেনে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। তার আগেই লুইস সুয়ারেজ, নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তার গোলে ৩-০ গোলের লিড নেয় কাতালানরা। ৭৪ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় গোলের উৎস মূলে ছিলেন মেসি।

এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘মেসি নিজের পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছে। আর কোনো ইনজুরি সমস্যা নেই। ব্যাপারটি আমাদের জন্য আনন্দদায়ক। ম্যাচ খেলার বাইরে থাকার যে ঘাটতি ছিল সেটিও দূর হয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে সে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছে। সামনের ম্যাচগুলোতে আমরা তার সেরাটা দেখতে মুখিয়ে আছি।’

এদিকে, চ্যাম্পিয়নস লিগে নিজেদের পঞ্চম ম্যাচে রোমার মুখোমুখি হচ্ছে বার্সা। মঙ্গলবার ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ম্যাচটি শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..