যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য জুড়ে টর্নেডো এবং বিধ্বংসী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে।

কর্মকর্তারা শনিবার এ কথা জানিয়েছেন।

টেনেসির জরুরী ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র এএফপিকে বলেছেন, শুক্রবার থেকে পরপর আঘাত হানা এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে টেনেসি একটি, এই রাজ্যে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

আরকানসাস, মিসিসিপি, ইন্ডিয়ানা এবং আলাবামা অঙ্গরাজ্যে মোট ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।