× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

বেপরোয়া গতির ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
noakhali accident

নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে এক যুবকের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরো এক যুবক গুরুত্বর আহত হয়।

নিহত মো.রুবেল মিয়া (১৯) উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহামনের ছেলে।

রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।  তিনি বলেন, বেলা সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়ক সংলগ্ন খালে পড়ে যায়।  এতে ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক মারা যায়।  এতে অপর এক ব্যক্তি গুরুত্বর আহত হয়।  তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..