যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

যশোর অফিস: যশোরে বাস দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় মিলেছে। এরমধ্যে এক দম্পতিও রয়েছেন। এরা হলেন- মাগুরার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অরবিন্দু রায় (৪২) ও তার স্ত্রী ইতি রাণী রায় (৩৫)।

অন্য ৩ জন হচ্ছে- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রামের রাম প্রসাদ (৪০), আড়পাড়া গ্রামের ইনামুল হক (৫৫) ও যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের রিজিয়া খাতুন (৪৫)। নিহতদের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছেন বলে জানান যশোর ২৫০ শয্যা হাসপাতালে দায়িত্বরত এএসআই বাবুল চন্দ্ররায়।

উল্লেখ্য,মঙ্গলবার দুপুেের খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের বারীনগরের কাছে রাস্তর ধারে একটি গাছে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩০ জন জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।