মোঃমাসুদুর রহমান শেখ শার্শা,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল থেকে ৮৪ পিছ ভারতীয় উন্নত মানের শাড়ি থ্রিপিছ জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১০ টার সময় এ পন্য জব্দ করা হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় বেনাপোল চেকপোষ্টের আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর পিছন দিয়ে বিপুল পরিমান ভারতীয় পন্য পাচার হচ্ছে। এমন সংবাদরে ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করা হয় পরিত্যাক্ত অবস্থায়। তবে কোন আসামিকে আটক করা হয়নি।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওহাব জানান ভারতীয় উন্নত মানের ৭৬ পিছ শাড়ি ও ৬ পিছ থ্রিপিচ উদ্ধার হলে ও কোন আসামি আটক হয়নি। তিনি আরো জানান আটককৃত পন্যর মুল্য ১ লাখ ৭৬ হাজার টাকা। আটককৃত পন্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলে তিনি জানান।





