মোজাম্মেল-জাহাঙ্গীরের এজেন্টের বিরুদ্ধে বিজিবির মামলা দায়ের

বিশেষ প্রতিবেদকঃ ভারত থেকে চুনাপাথর চোরাচালানের অভিযোগে বুধবার রাতে এসিড মামলার পলঅতক আসামী মোজাম্মেল ও তার ভাই জাহাঙ্গীরের এজেন্ট খ্যাত চাঁদাআদায়কারীর নজরুল ইসলাম নামের এক চোরাকারবারীর বিরুদ্ধে থানায় বিজিবি একটি মামলা দায়ের করেছে।’ নজরুল তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গলবাড়ি লামাকাঁটার লতিফ মিয়া ওরফে লতুর ছেলে।

বিজিবি ও মামলার সুত্রে জানা গেছে, বিজিবির তাহিরপুরের বীরেন্দ্রনগর কোম্পানী হেডকোয়ার্টারের দায়িত¦পূর্ণ এলাকা লামাকাঁটা গ্রাম পাশর্^বর্তী ছড়া দিয়ে মঙ্গলবার রাতে ট্রলার বোঝাই করে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে চুনাপাথর নিয়ে আসার পথে চারাগাঁও বিওপির বিজিবির টহল দল ট্রলারটি আটক করে। এ সময় নজরুল ও তার সহযোগীরা ট্রলার থেকে ঝাঁপদিয়ে পানিতে পড়ে সাতড়িয়ে পালিয়ে যায়। পরে বিজিবি ট্রলার সহ প্রায় ৪ মেট্রিক ট্রন( ১০০ ঘনফুট) চোরাই চুনাপাথর জব্দ করে।’ ২০১৪ সালের ৫ এপ্রিল তাহিরপুর থানায় এসিড অপরাধ দমন আইনে দায়ের করা মামলায় চার্জশীটভুক্ত ওয়ারেন্টের আসামী মোজাম্মেল আলম ভুঁইয়া ও জাহাঙ্গীর আলম ভুঁইয়া’র নামে প্রতি ট্রলি পাথর ও কয়লা থেকে শ্রমিক ব্যবসায়ীদের চাঁপে ফেলে দু’জনের নামে ৪০ থেকে ৫০ টাকা হারে চাঁদা আদায়কারী এজেন্ট হিসাবে নজরুল সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছিলো।’

এদিকে ট্রলার বোঝাই অবৈধ চুনাপাথর আটকের ব্যাপারে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার দুলাল হোসেন বাদী হয়ে নজরুল সহ অজ্ঞাত নামা কয়েক জনকে আসামী করে বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।’

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বুধবার রাতে বলেন, মোজাম্মেলকে শীঘ্রই গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে, এছাড়াও চোরাকারবারী নজরুলের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি তিনি নিশ্চিত করেন। যা তাহিরপুর থানায় মামলা নং-১১/ ২১.০৬.১৭।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।