বেনাপোলে পাচার হয়ে আসা নয় হাজার পিস ভারতীয় আতশবাজি উদ্ধার

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা নয় হাজার পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। ঈদ-উৎসব উপলক্ষে চোরাচালানিরা এই বাজি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে এনেছিল।
মঙ্গলবার চালানো এই অভিযানে কোনো পাচারকারীকে ধরতে পারেনি বিজিবি। উদ্ধার করা আতশবাজির দাম প্রায় দশ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে নয়  কার্টন ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। উদ্ধার করা বাজি বেনাপোল কাস্টম গুদামে জমা দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।