প্লাবন রহমানঃ নওগাঁয় নবনির্মিত রাণীনগর ও আত্রাই উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে আত্রাই উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, নওগাঁ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম, রাণীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, মোল্যা আজাদ সরকারিী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হক দুলু, প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,আহসান উল্লাহ মেমোরিয়ার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনত কুমার প্রাং, কলকাকলি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান, আত্রাই উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রাণীনগর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিনসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা।





