ভোলা প্রতিনিধি॥ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চরফ্যাশনে ৩ শিশুসহ ৭ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ৪ জনকে ১ বছর করে কারাদন্ড দেন।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালদের নিবার্হী ম্যাজিট্রেট আবু বকর ছিদ্দিক আদালত এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতদের মধ্যে শিশু আফসার,আওলাদ ও জিহাদ প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড এবং ফরহাদ, শাহাবুদ্দিন, শাহিন ও সাফিককে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়।
চরফ্যাশন মৎস্য অফিস সুত্রে জানা যায়, তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।




