বাংলাদেশের সব স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশের সব স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সব স্থলবন্দরসমূহের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নির্দেশক্রমে নিষিদ্ধ করলো সরকার।

আজ রোববার (২২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশ থেকেই এই নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনা বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রদুর্ভাব দেখা দিয়েছে। এই ভাইরাসের সংক্রমণ থেকে রোধ কল্পে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।