মুজিববর্ষে সংসদে বিশেষ অধিবেশন স্থগিতের পর মন্ত্রিসভার বৈঠকও স্থগিত

মুজিববর্ষে সংসদে বিশেষ অধিবেশন স্থগিতের পর মন্ত্রিসভার বৈঠকও স্থগিত

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সোমবারের (২৩ মার্চ) নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মুজিববর্ষে সংসদে বিশেষ অধিবেশন থাকায় আগামীকালের বৈঠকটি আগে থেকেই স্থগিত ছিলো। অধিবেশন স্থগিত হবার পরও সাবধানতা অবলম্বন করতেই আগামীকালের বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।