ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা ৩২ ডিগ্রি

ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা ৩২ ডিগ্রি
হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠতে পারে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।