এম, এ, জলিল শার্শা বেনাপোলঃ যশোরের শার্শায় পিস্তল ও গুলিসহ এক আসামিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৯ মার্চ) তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো: রনি হোসেন (২২)। সে ঝিকরগাছা থানার মির্জাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান জানান, শুক্রবার সকাল ১১টার সময় উলাশী পূর্বপাড়া কালী মন্দিরের পাশে জনৈক পিন্টুর চা ও মুদি দোকানের সামনে সে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী রনিকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুট্যার গান পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে এর আগেও কয়েকটি মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।



