নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী জীবন বনিকের পরলোকগমন, বিভিন্নমহলের শোক

নবীগঞ্জপ্রতিনিধিঃ নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী জীবন বনিক(৫৫)আর নেই। তিনি গতকাল বুধবার সকালে মধ্যবাজার বাসায় পরলোক গমন করেন। সদা হাস্যজ্বল জীবন বনিকের মৃত্যুর খবর শোনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শেষবারের মত তাকে দেখতে বাসায় ভীড় জমান।

মৃত্যকালে তিনি স্ত্রী,২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল দুপুরে জয় নগরস্থ নবীগঞ্জ পৌর শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়।

মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,প্রচার সম্পাদক পবিত্র বনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করে শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।