যশোরের কাশিপুর বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদক এবং চোরাচালানী মালামালসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানার কাশিপুর শেখপারা গ্রামের আইয়ুব খানের ছেল সোহেল(৩৮)।
বৃহস্পতিবার ( ১৩ আগস্ট ২০২৬) দিনব্যাপী বিজিবি) এর অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ী, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ঔষধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৮২,৮০০/-(পাঁচ লক্ষ বিরাশি হাজার আটশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।





