আগৈলঝাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ডিআইজি জুলফিকার আলী হায়দার

আগৈলঝাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ডিআইজি জুলফিকার আলী হায়দার
আগৈলঝাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ডিআইজি জুলফিকার আলী হায়দার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার বারপাইকা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি। এটি বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ পূজামণ্ডপ হিসেবে পরিচিত।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) সৌমেন্দ্র কুমার বাইন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, বারপাইকা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি তপন সরকার বিন্দু, সাধারণ সম্পাদক সৈকত বাড়ৈসহ মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি ডিআইজি পূজার আয়োজন, দর্শনার্থীদের উপস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জুলফিকার আলী হায়দার বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি পূজা কমিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া (বরিশাল)

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।