মেহের আমজাদ, মেহেরপুর (২০-০৮-১৭): মেহেরপুর পৌর কলেজ পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল রবিবার দুপুর ১২টার দিকে পৌর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কলেজ পরিচালনা পরিষদের সদস্য সচিব মেহেরপুর পৌর কলেজ-এর অধ্যক্ষ একরামুল আযীম, সদস্য হাসানুজ্জামান মালেক, মেঃ নুরুন্নবী, আহসানুল হক, রফিকুল ইসলাম, ইনছান আলী, সুরাইয়া বানু, মাহমুদা খানম ছিদ্দীকা প্রমুখ ।





