মেহেরপুর জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচী পালন

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৩-১৮):  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই কর্মসূচী শুরু হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচীতে অংশগ্রহন করে।

এ সময় মাসুদ অরুন তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোন ষড়যন্ত্র হলে আগামীদিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসুচী গ্রহণ করবে। নেতা-কর্মীরা হাত তুলে তার এ আহবানে সাড়া দেন। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।