মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৩-১৮):  মেহেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির মেহেরপুর জেলা কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ কুতুবউদ্দিনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ।

জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মামলত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল বাকী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,জাতীয় পার্টির পৌর কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর,জাতীয় পার্টির প্রবীন নেতা নজরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা জাহিদ হোসেন,কদু মিয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।