ডাসারে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা, নবাগতকে বরণ

ডাসারে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা, নবাগতকে বরণ
ডাসারে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা, নবাগতকে বরণ
মাদারীপুরের ডাসার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজকে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা আনিছুর হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানার কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। তারা তাঁর দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকার কথা তুলে ধরেন।
পরে বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নবাগত ইউএনও তানজিল পারভেজকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় নবাগত ইউএনও তানজিল পারভেজ ডাসার উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সৈয়দ রাকিবুল ইসলাম

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।