নিউ ইয়র্কে মেলানিয়া ট্রাম্পের সাথে ড. জুবাইদা রহমানের সাক্ষাৎ: শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি নিয়ে আলোচনা

নিউ ইয়র্কে মেলানিয়া ট্রাম্পের সাথে ড. জুবাইদা রহমানের সাক্ষাৎ: শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামাবেশের পাশাপাশি জলঘোলা রাজনৈতিক অঙ্গনে বৈশ্বিক মেলবন্ধনের এক অনন্য চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের ঐতিহাসিক দ্য সেন্ট রেজিস নিউ ইয়র্কে হোয়াইট হাউস আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মেলানিয়া ট্রাম্পের বিশেষ নিমন্ত্রণে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হন ড. জুবাইদা রহমান। অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও শীর্ষ নারী প্রতিনিধিরা একত্র হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের মূল আলোচনার কেন্দ্রে ছিল শিশুদের ওপর প্রযুক্তির প্রভাব। বিশেষ করে তথ্যপ্রযুক্তির এ যুগে শিশুদের মানসম্মত শিক্ষা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, উদীয়মান কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইন জগতে সাইবার ঝুঁকিমুক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারিত্বের জোর তাগিদ দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।